চুয়াডাঙ্গার জীবননগরে বাইসাইকেলে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী লাটাহাম্বারের (ভটভটি) ধাক্কায় ফারিয়া খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফারিয়া খাতুন জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের খবির উদ্দিনের মেয়ে।